ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির মধ্যে অনেকেই আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি জানান, হাসিনার পতনের সময় রুমিন ফারহানা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন।


রবিবার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, “হাসিনা বলতো ২০টা হুন্ডা ১০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা। আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন, হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। আওয়ামী লীগের মধ্যে যারা বেশি আওয়ামী লীগের পণ্য মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। তিনি সবসময় বলেন বিগত ১৫ বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব সুবিধা উনি নিয়েছেন।”


তিনি আরও উল্লেখ করেন, “অতীত কাঠামোতে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। যা ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে। এটি প্রমাণ করে আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি কী ভূমিকা রাখবে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে।”হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইছে। তবে তিনি সতর্ক করেন, “মানুষ আবার গুন্ডাতন্ত্রের দিকে যেতে চায় না। মানুষ এক-এগারো মঞ্চস্থের জন্য অপেক্ষা করছে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।”

ads
ads
ads

Our Facebook Page

↑